• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম:
মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে রুমিন ফারহানার বাকবিতণ্ডা

admin
আপডেটঃ : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

রাজনৈতিক ডেস্ক রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর একাংশ) আসনে উঠান বৈঠকে বাধা দেওয়ার জেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার মধ্যে বাকবিতণ্ডা ঘটে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এ ঘটনা ঘটেছে।

বিকেলে ইসলামাবাদ গ্রামে উঠান বৈঠক করছিলেন রুমিন ফারহানা। খবর পেয়ে কয়েকজন পুলিশ সদস্য নিয়ে সেখানে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হাসান খান। তিনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে জনসমাগম বন্ধ করতে বলেন। এ সময় রুমিন ফারহানা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালে বাকবিতণ্ডার পরিবেশ তৈরি হয়।

ভিডিওতে দেখা যায়, রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে বলেন, ‘এক্সকিউজ মি স্যার, দিস ইজ দ্য লাস্ট টাইম, আই ওয়ার্নিং ইউ।’ জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘আচরণবিধি লঙ্ঘন করলে আমাদের তো আসতেই হবে।’ রুমিন ফারহানা বলেন, ‘সব জায়গাতেই হচ্ছে। আপনারা কিছুই করতে পারেন না। আজকে আমি ভদ্রতার সঙ্গে বলছি। নেক্সট টাইমে আমি ভদ্রতা করবো না।’

পরে রুমিন ফারহানা বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে বলেন, ‘আপনাদের তারা এই রকম দেখায়।’ তিনি আরও বলেন, ‘খোঁজ নেন, প্রশাসনে বইসা আছেন। আমি যদি না বলি, এখান থেকে বাইর হইতে পারবেন না স্যার, মাথায় রাইখেন।’ এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীরা ‘ঠিক, ঠিক’ বলে চিৎকার করে।

রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলেন, ‘শেখ হাসিনার সময়, আপনারা এখন যাদের কথায় চলতেছেন, তারা কানে ধইরা… থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বক্কর সরকার জানান, ‘নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করে সভা করা হচ্ছিল। দায়িত্ব পালন করতে গেলে ম্যাজিস্ট্রেটের সঙ্গে এ ঘটনা ঘটে। সেখানে একজনকে জরিমানা করা হয়েছে।’

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জুয়েল মিয়া নামে রুমিন ফারহানার একজন অনুসারী জরিমানার টাকা পরিশোধ করেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ