• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়নি: আরাগচি চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ

নিজস্ব ব্যবস্থাপনায় রফতানির পরিকল্পনা করছে সরকার

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, ভারতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর সরকার নিজস্ব ব্যবস্থাপনায় তৃতীয় দেশগুলোতে রফতানি সক্ষমতা অর্জনের পরিকল্পনা করছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, হঠাৎ ভারতের নেওয়া এমন সিদ্ধান্তে রফতানিতে কোনো প্রভাব পড়বে না। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে বাণিজ্যিক সক্ষমতা বাড়াতে কাজ চলছে। রফতানি ও যোগাযোগের ক্ষেত্রে যাতে কোনও ঘাটতি না পড়ে সেটার সক্ষমতাও বাড়ানোর চেষ্টা করবে সরকার।

শেখ বশির উদ্দিন আরও বলেন, ভারতের তিনটি বন্দর ব্যবহার করে ৪০ থেকে ৫০ হাজার মেট্রিক টন পণ্য ট্রান্সশিপমেন্ট হতো। সরকার এখন অন্য উপায়ে এগুলো করার চেষ্টা করবে এবং এটা করা সম্ভব। শিগগিরই এই প্রভাব কাটিয়ে উঠবে বলেও জানান তিনি।

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত ৩ মাস স্থগিত করা নিয়ে বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক ঘোষণা স্থগিত করায় দুই দেশের মধ্যে শুল্ক সমস্যা সমাধান সহজতর হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ