• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
এনএসআই কর্মীদের বিশেষ ভাতা বাড়ল অবসরের সিদ্ধান্ত থেকে ‘ইউটার্ন’ রোনালদোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই পক্ষের সংঘর্ষে নারী শিশুসহ আহত অন্তত ১৭ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুললেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন

নারায়ণগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১৯ দোকান

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১৯ দোকান
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ১৯টি দোকান পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলার তারাবো বিশ্বরোড এলাকায় গ্রিন সিটি সুপার মার্কেটে ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা।

স্থানীয়রা জানান, রাত সোয়া ২টার দিকে একটি ভাঙারির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের টিনশেডের গ্রিন সিটি সুপার মার্কেটে ছড়িয়ে পড়ে।

কাঁচপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, আগুনের খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততোক্ষণে মার্কেটের ভেতরে কাঠের ফার্নিচার, মোটর পার্টস ও কাপড়ের দোকানসহ ১৯টি দোকান পুড়ে সব মালামাল ভস্মীভূত হয়। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ