• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:
সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে কী বলা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাস ভবনে হামলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত নোয়াখালীতে ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ফুলতলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, র‍্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নয়াপল্টনে বিএনপির ‘তারুণ্যের সমাবেশে’ নেতাকর্মীদের ঢল

admin
আপডেটঃ : বুধবার, ২৮ মে, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বুধবার (২৮ মে) অনুষ্ঠিত হচ্ছে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। দুপুর ২টায় শুরু হতে যাওয়া এ সমাবেশ ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নেমেছে। চারটি বিভাগের ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে নয়াপল্টনজুড়ে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

আয়োজকরা জানিয়েছেন, ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ থেকে আগত নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এই সমাবেশে লাখো মানুষের জমায়েত হবে বলে আশা করা হচ্ছে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী দাবি করেছেন, আমরা আশা করছি সমাবেশে অন্তত ১৫ লাখ মানুষের অংশগ্রহণ ঘটবে।

তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করতে মে মাসজুড়ে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে বিএনপির এই তিন অঙ্গসংগঠন। চারটি বিভাগীয় শহরে দুই দিন করে মোট আট দিনব্যাপী সেমিনার ও সমাবেশ হয়েছে। আজকের এই ঢাকার সমাবেশ সেই ধারাবাহিক কর্মসূচির শেষ পর্ব।

সমাবেশকে ঘিরে জনসমাগম ও যানজটের আশঙ্কা দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নগরবাসীকে আজ নয়াপল্টন, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, বিজয়নগর, পল্টন, ফকিরাপুল ও মতিঝিল এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। অনেকে আশঙ্কা করছেন, দুপুর থেকে সন্ধ্যার মধ্যে রাজধানীর ওই অংশে বড় ধরনের যান চলাচল বিঘ্নিত হতে পারে।

এদিকে, নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্য। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সমাবেশ ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা জানানো হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ