• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম:
দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

নতুন দায়িত্ব পেলেন মালিঙ্গা

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন দায়িত্ব পেলেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কা দলের পেস বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। তবে নিয়োগটি স্বল্পমেয়াদি বলে এক বিবৃতিতে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। গত ১৫ ডিসেম্বর থেকে আগামী ২০২৬ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত এটির মেয়াদ কার্যকর থাকবে। শ্রীলঙ্কার হয়ে ৮৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমে শিকার করেছেন ১০৭ উইকেট। ডেথ ওভারে বিশেষ দক্ষতার জন্য খ্যাতি ছিল তার। ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ফ্র্যাঞ্চাইজি লিগে মেন্টর ও কোচ হিসেবে কাজ করছেন। ২০২২ সালে শ্রীলঙ্কা দলের বোলিং স্ট্র্যাটেজি কোচের ভূমিকাও পালন করেছেন। দ্বীপদেশটি আসন্ন টি-টোয়েন্টি বিশ^কাপে গ্রুপ ‘বি’তে অবস্থান করছে, যেখানে তাদের গ্রুপ সঙ্গী অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে এবং ওমান। সাবেক চ্যাম্পিয়নরা তাদের বিশ^কাপ অভিযান শুরু করবে প্রেমাদাস স্টেডিয়ামে ৮ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ