• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়নি: আরাগচি চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ

ঢা. দক্ষিণ যুবলীগ নেতা গাজী সরোয়ারের সম্পদ ক্রোকের আদেশ

admin
আপডেটঃ : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর নামে থাকা ছয়তলা ভবন, দোকানঘর ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

মামলা সূত্রে, এসব স্থাবর সম্পত্তির মধ্যে সদরঘাটের গ্রেটওয়াল শপিংমলে থাকা ১৬টি দোকানঘর, যাত্রাবাড়ীতে ছয়তলা ভবন এবং একই এলাকায় সাড়ে সাত শতক জমি রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, গাজী সারোয়ার হোসেন বাবুর (৪১) বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২৫ লাখ ৫২ হাজার ৫২৪ টাকা মূল্যের সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৪৭ লাখ ৩২ হাজার ৫৯৮ টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক তা দখলে রাখার অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

মামলা মামলা তদন্তকালে জানা যায়, ২০১৮ সালের ২৫ নভেম্বর গ্রেটওয়াল শপিং সেন্টারের পক্ষে গ্রেটওয়াল ফাউন্ডেশন লিমিটেডের চেয়ারম্যান ও পরিচালকের পক্ষ এবং এ মামলার আসামি গাজী সারোয়ার হোসেন বাবু দ্বিতীয় পক্ষ/ভাড়াটিয়া পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তিপত্রের মাধ্যমে গ্রেটওয়াল শপিং সেন্টারের চতুর্থ তলার ১৬টি দোকানঘর ৫০ লাখ টাকায় গ্রহণ করেন। তদন্তকালে আসামির মালিকানাধীন দোকানসমূহের পজিশন মূল্য বাবদ পরিশোধিত ৫০ লাখ টাকার গ্রহণযোগ্য আয়ের উৎস সংক্রান্ত তথ্যাদি আসামি সরবরাহ করতে পারেননি বিধায় এ সম্পদ তার জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

আসামি গাজী সারোয়ার হোসেন বাবু তার পজিশনে থাকা দোকানসমূহের পজিশন অন্যত্র হস্তান্তর বা বিক্রয়ের চেষ্টা করছেন। তাছাড়া তার মালিকানাধীন অন্যান্য জমি ও বাড়ি অন্যত্র হস্তান্তর বা বিক্রয়ের চেষ্টা করছেন। এজন্য মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত এসব সম্পত্তি ক্রোক আদেশ দেওয়া প্রয়োজন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ