• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
ভারতের পেট্রাপোলে আ. লীগ নেতাদের বৈঠক গভীর ষড়যন্ত্র: রিজভী বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন, সে আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা ফের বাড়ল স্বর্ণের দাম ভূমিকম্পে পঞ্চগড়সহ কাঁপল চার দেশ ঢাকাসহ আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধের জেরে জামায়াত নেতাদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ লিভারপুলের গোলবন্যায় বিধ্বস্ত পচেত্তিনোর ম্যানইউ চুক্তি সমঝোতা ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যৌথবাহিনীর হস্তক্ষেপে স্বাভাবিক

admin
আপডেটঃ : শনিবার, ২২ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুরের ভোগড়াতে জায়ান টেক্সটাইল কারখানার কারখানার শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। পরে যৌথবাহিনী হস্তক্ষেপে প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

শনিবার সকাল সাড়ে ৮টা থেকে প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা।

পুলিশ জানায়, গত কয়দিন পূর্বে ওই কারখানায় বিভিন্ন দাবি নিয়ে বাকবিতণ্ডার জেরে তিন কর্মকর্তাকে মারধর করে শ্রমিকেরা। এ ঘটনার জেরে আজ থেকে ওই কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। এই বন্ধের প্রতিবাদ বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এসে অবস্থান নিয়ে সকাল সাড়ে ৮টা থেকে প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। বিশৃঙ্খলা ঘটনা এড়াতে আশপাশে দশটি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এসব ছুটি হওয়া কারখানার শ্রমিকেরা পুনরায় কাজে যোগদান করতে পারবেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ