• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ 

admin
আপডেটঃ : বুধবার, ২৫ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে বিকট শব্দে ককটেল বিস্ফরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১০ টার পর এ ঘটনা ঘটে। তবে এর সঙ্গে জড়িত কাউকে এখনও আটক করা যায়নি।

ঘটনাস্থলে অবস্থানরত শিক্ষার্থীরা জানান, অজ্ঞাত ব্যক্তিরা বাইকে করে এসে রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল সদৃশ বস্তু ফেলে দিয়ে চলে যায়। এ সময় বিকট শব্দে কেঁপে ওঠে টিএসসি এলাকা।

ক্যাম্পাসকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সম্মিলিতভাবে রুখে দেওয়া হবে জানিয়ে আব্দুল ওয়াহিদ নামে এক শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণ হয়েছে। নিরাপদ ক্যাম্পাস ও দেশ নিশ্চিতে ডাকসুর বিকল্প নাই বলেও দাবি করেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে আমাদের প্রক্টরিয়াল টিম গিয়েছে। সেখানে সহকারী প্রক্টররা আছেন। শাহবাগ থানার পুলিশ সেখানে উপস্থিত আছে। এটা ককটেল বা বড় ধরণের পটকা হতে পারে। তবে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি বলে জানান তিনি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ