• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

ডেমরায় সিএনজি ও লেগুনার সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু

admin
আপডেটঃ : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ রাজধানীর ডেমরায় সিএনজি অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৬ বছর।

শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী পথচারী মো. রবিউল ইসলাম জানান, স্টাফ কোয়ার্টার ব্রিজের ওপর একটি সিএনজি ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ব্রিজের পাশে থাকা ভ্যানচালক ধাক্কা খেয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে জানানো হয়েছে। প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ