• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন

ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে লতিফ সিদ্দিকীকে

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর সেগুনবাগিচায় ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন আয়োজিত গোল টেবিল আলোচনা ঘিরে উত্তেজনা তৈরি হলে সেখান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

তাদের গ্রেপ্তার দেখানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, তাদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে। এই মুহূর্তে বলতে পারছি না।

এর আগে দুপুর ১২টার দিকে ওই অনুষ্ঠানে ঢুকে একদল লোক লতিফ সিদ্দিকীকে ঘিরে ফেলেন এবং তাকে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকেন।

এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও উত্তেজনা দেখা দেয়। এরপর সেখানে পুলিশ আসে এবং লতিফ সিদ্দিকীসহ অন্যদের হেফাজতে নেয়।

সে সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, লতিফ সিদ্দিকী যেন মবের শিকার না হন সেজন্য তাকে এবং তার কয়েকজন সহযোগীকে হেফাজতে নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ