• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
সামান্তা শারমিনের জায়গা রাজনীতিতে আরও বড় হওয়া দরকার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে ট্রাম্প হত‍্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে মোজতবা খামেনির কঠোর হুশিয়ারি বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত হেলিকপ্টারে মোংলা, পরে সড়ক পথে খুলনা যাবেন প্রধানমন্ত্রী ডিবি হেফাজত থেকে পরিবারে সাংবাদিক রাজীব ঘোষ, গ্রেপ্তার ইকবাল সোবহান

ঠাকুরগাঁওয়ে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপসহ দুইজন গ্রেপ্তার

admin
আপডেটঃ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

জেলা ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন কালীতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপ ও দুটি মোটরসাইকেল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসআরবি-১৩ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ২৪ সেপ্টেম্বর রাত ১০টা ৩৫ মিনিটে এসআরবি-১৩-এর দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কালীতলা বাজারের মসজিদ সংলগ্ন পঞ্চগড়-ঠাকুরগাঁও পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুটি মোটরসাইকেল তল্লাশি করে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপ জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শিরাইল গ্রামের মশিরউদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৪২) এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার লোহাগাঁও গ্রামের নিজামউদ্দিনের ছেলে মো. মাসুদ রানা (৪০)।

এসআরবি-১৩ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ