• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

টাইগার বদ মিশনে শক্তিশালী দল আসছে জিম্বাবুয়ের

admin
আপডেটঃ : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ দুদিন আগেই মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, ‘জিম্বাবুয়ে সিরিজ কঠিন হবে।’ টাইগার অলরাউন্ডারের সেই অনুমানের বাস্তব আভাস জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড দিয়েছে দল ঘোষণার মাধ্যমে। বাংলাদেশে দুটি টেস্ট খেলতে আসা রোডেশিয়ানরা ১৫ সদস্যের দল দিয়েছে। যেখানে বড় বড় কয়েকটি নাম। পরিবর্তন হয়েছে নেতৃত্বেও।

পিঠের ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন দলটির অন্যতম তারকা শন উইলিয়ামস। তিনি ফিরবেন এই সিরিজে। সাদা পোশাকের ক্রিকেটে নেতৃত্ব দিয়ে ফিরছেন ক্রেগ আরভিন। দলে আছেন ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানির মতো তারকা।

এ বছরের ফেব্রুয়ারিতে খেলা আয়ারল্যান্ড সিরিজ থেকে তিনটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। উইকেটকিপার ব্যাটার জয়লর্ড গাম্বির জায়গায় দুই বছর পর জাতীয় দলে এসেছেন তাফাদজওয়া সিগা। নিউম্যান নিয়ামুরির জায়গায় ফিরেছেন বামহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা। তিনিও সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এসেছেন উইলিয়ামস।

ব্লেসিং মুজারাবানি দেবেন বোলিং আক্রমণে নেতৃত্ব। তার সঙ্গে থাকবেন রিচার্ড এনগারাভা। দলে অভিষেক না হওয়া লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা আছেন চমক হিসেবে।

২০২০ সালের ফেব্রুয়ারির পর বাংলাদেশে টেস্ট খেলতে আসা জিম্বাবুয়ের প্রথম ম্যাচ ২০ এপ্রিল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তার পর চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৮ এপ্রিল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বসবে সাদা পোশাকের মহারণ।

সর্বশেষ একমাত্র টেস্টটিতে স্বাগতিক বাংলাদেশের কাছে ইনিংস ও ১০৬ রানে হেরেছে জিম্বাবুয়ে। এবার সেই হারের জবাব দিতে প্রস্তুত হয়ে আসছে আফ্রিকার দলটি।

জিম্বাবুয়ে স্কোয়াড
ক্রেগ আরভিন (অধিনায়ক), ব্রায়ন বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গুয়ান্ডো, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজওয়া সিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলয়ামস।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ