• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জাহানারার করা দুই অভিযোগের সত্যতা মিলেছে

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

খেলা ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের উত্থাপিত যৌন নিপীড়নের অভিযোগ তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির কাছে গত সোমবার প্রতিবেদন জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি। তদন্তে কী পাওয়া গেছে, সেটি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। জাহানারার করা চারটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণ না হলেও তাঁর সঙ্গে মঞ্জুরুল ইসলামের অসদাচরণের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।

গত ৯ নভেম্বর বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়। দুই মাসের তদন্ত শেষে বিসিবি জানিয়েছে, কমিটি জাহানারা আলমের উত্থাপিত চারটি নির্দিষ্ট অভিযোগ পর্যালোচনা করেছে।

এর মধ্যে দুটি অভিযোগ প্রমাণিত হয়নি, তবে বাকি দুটি অভিযোগের ক্ষেত্রে কমিটি বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ব্যবস্থাপক মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে অসদাচরণের প্রাথমিক সত্যতা পায়। বিসিবির সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়েছে গত ৩০ জুন। বিসিবিতে মঞ্জুর চাকরির মেয়াদ শেষ হলেও তাঁর বিরুদ্ধে কী শাস্তি বা ভবিষ্যতে দেশের ক্রিকেটে যুক্ত না করার ব্যাপারে বিসিবি কী সিদ্ধান্ত নিয়েছে, সেটি এখনো পরিষ্কার করা হয়নি। মঞ্জু এই মুহূর্তে চীনের নারী দলের প্রশিক্ষক হিসেবে কাজ করছেন।

স্বাধীন অনুসন্ধান কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিসিবি হয়রানি ও অসদাচরণের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির আলোকে অনুসন্ধান ফল নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আইনি বিভাগকে সম্পৃক্ত করেছে। বিসিবি তার বিধিমালা ও প্রযোজ্য আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছে।

উল্লেখ্য, বিসিবির তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ