• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

জামায়াত কেয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না : গয়েশ্বর চন্দ্র রায়

admin
আপডেটঃ : রবিবার, ২০ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কেয়ামত পর্যন্ত আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার (২০ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগরের দামলায় বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গয়েশ্বর রায় বলেন, ‘জামায়াত নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যপ্রণোদিত দাবি তুলছে। আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে—এটা তারা সহ্য করতে পারছে না। আমি নিশ্চিত, কেয়ামত পর্যন্ত জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘জামায়াত পাকিস্তান-ভারতেও আছে, কিন্তু তারা জনগণের ভাষা বোঝে না, কেবল নিজেদের স্বার্থ হাসিল করতে চায়।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সাবেক পররাষ্ট্র সচিব মহসিন আলী খান, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা এবং নারী ও শিশু অধিকার ফোরামের নেতা মাহমুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ