• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান মেট্রোরেলে স্ট্রোকের পরও বসার জায়গা দেয়নি কেউ, পড়ে গিয়েই মৃত্যু ‘ডাকার চতুর্থ ইয়ুথ অলিম্পিক’: ৩ ইভেন্টে লাল-সবুজের ৪ অ্যাথলেট জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ জাপানের টোকিওতে মর্যাদাপূর্ণ OLIS সেমিনার শেষ করলেন জেনিথ ইসলামী লাইফের সিইও ভারতের গুয়াহাটির হোটেলে গুলিতে নিহত ৫, গ্রেপ্তার ১

জয়দেবপুরে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল

admin
আপডেটঃ : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ গাজীপুরের জয়দেবপুর রেলজংশনে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। তবে অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

জয়দেবপুর রেল জংশনের মাস্টার আবুল হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর রেল জংশন আসলে এর ইঞ্জিনটি বিকল হয়ে যায়। এরপর সকাল ৯টা থেকে ওই ট্রেনটি এই জংশনে দাঁড়িয়ে আছে।

ঢাকা থেকে ট্রেনের ইঞ্জিন এলে ট্রেনটির যাত্রা পুনরায় শুরু হবে বলে জানান জংশন মাস্টার।

এতে ভোগান্তিতে পড়েছেন ওই ট্রেনের যাত্রীরা।

জয়দেবপুর জংশনে এই রেললাইনের চারটি লাইন থাকায় অন্যলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ