• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

চাকা খুলে পড়ার পরও ৭১ যাত্রী নিয়ে ঢাকায় বিমানের নিরাপদ অবতরণ

admin
আপডেটঃ : শুক্রবার, ১৬ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে গেলেও বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেছে। বিমানটিতে শিশুসহ মোট ৭‌১ যাত্রী ছিল বলে জানা গেছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি জরুরি ভিত্তিতে নিরাপদে অবতরণ করাতে সতর্কতার জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে রানওয়ে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে উড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থান করছে। ফ্লাইটটি ইমারজেন্সি ঘোষণা করা হয়েছে।

বিমানের বিশেষজ্ঞ দল জানিয়েছে, পেছনের এক চাকাতেও বিমান জরুরি অবতরণ করতে পারে।

শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করে বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি। উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান, তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ