• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

গোপালগঞ্জে গাঁজা চাষের অভিযোগে গ্রেপ্তার ১, দুটি গাছ জব্দ

admin
আপডেটঃ : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নে বসতবাড়ির পাশে অবৈধভাবে গাঁজা চাষের অভিযোগে ইমামুল হক শিকদার (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর চাষ করা দুটি গাঁজা গাছ জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, উলপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের ইমামুল হক শিকদার তাঁর বসতবাড়ির পশ্চিম পাশের জঙ্গলে অবৈধভাবে গাঁজা চাষ করছেন।
পরে ডিবির একটি দল ওসি ডিবির নেতৃত্বে সেখানে অভিযান চালায়। এ সময় ইমামুল হক শিকদারের দেখানো স্থান থেকে চাষ করা দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। গত ২১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা তৈরি করে গাছ দুটি জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ