• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

গায়ক নোবেল গ্রেপ্তার

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ নারী নির্যাতন মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নারী নির্যাতন মামলায় গায়ক নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।

সম্প্রতি এক নারীকে মারধর করে টেনে হিঁচড়ে নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এরপর ওই গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগি নারী। ওই মামলার প্রেক্ষিতে আজ সকাল ১১টায় নোবেল কে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গ্রেপ্তার হয়েছিলেন নোবেল। অনুষ্ঠানে না গিয়েও এক লাখ ৭২ হাজার টাকা নেওয়ার অভিযোগে ২০২৩ সালে রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

প্রসঙ্গত, ভারতীয় সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠান ‘সা রে গা মে’ দিয়ে পরিচিত পান বাংলাদেশি এই গায়ক। ক্যারিয়ার কণ্ঠ দিয়েছেন একগুচ্ছ সিনেমার গানে।

এর আগে মাদকে আসক্ত হয়ে সংগীত ছেড়েছিলেন তিনি। এরপর দীর্ঘ বিরতিত পর আবারও শ্রোতাদের সামনে হাজির হয়ে নোবেল জানিয়েছিলেন, তিনি আর কখনও দর্শকদের হতাশ করবেন। সব অতীত পেছনে ফেলে এখন নিয়মিত গান উপহার দেবেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ