• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ব্যাংকিং খাতের উদ্যোগে প্রাতিষ্ঠানিকভাবে ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম চালু গাড়িতে নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ বাধ্যতামূলক করল ডিএমপি বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা সৌদিতে পৌঁছেছেন ৫২,৩৩৪ বাংলাদেশি হজযাত্রী অভিনেতা আতাউর রহমান মারা গেছেন প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার— আইসিটি মন্ত্রী দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করুন: প্রধানমন্ত্রী ভূমিকম্পে মিয়ানমারের সঙ্গে কেঁপে উঠল বাংলাদেশ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি রিয়াল মাদ্রিদকে উড়িয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

গাড়িতে নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ বাধ্যতামূলক করল ডিএমপি

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ রাজধানীতে চলাচলকারী যানবাহনে বিআরটিএ নির্ধারিত ডিজিটাল নম্বর প্লেট এবং আরএফআইডি ট্যাগ ব্যবহার বাধ্যতামূলক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী সপ্তাহ থেকে এই নিয়ম অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা ও জরিমানা শুরু হবে।

সোমবার ডিএমপির সদর দপ্তর থেকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে নগরবাসীকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরের সড়কে চলাচলকারী নিবন্ধিত যানবাহনে সরকার নির্ধারিত রঙ, ডিজাইন ও সাইজের নম্বর প্লেট নির্দিষ্ট স্থানে লাগানোর আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু লক্ষ করা যাচ্ছে যে, অনেক যানবাহনে বিআরটিএ সরবরাহকৃত মূল নম্বর প্লেট এবং আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হচ্ছে না। অনেকে নম্বর প্লেট যথাযথ স্থানে না লাগিয়ে শুধুমাত্র রঙ দিয়ে নম্বর লিখে গাড়ি চালাচ্ছেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ