• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল জুলাই স্মৃতি জাদুঘরের কোনো ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

খাগড়াছড়ি সীমান্তে ফের ১৯ জনকে পুশইন ক‌রেছে বিএসএফ

admin
আপডেটঃ : সোমবার, ২৬ মে, ২০২৫

নিউজ ডেস্কঃ খাগড়াছ‌ড়ি সীমান্ত দিয়ে আবারও নারী, পুরুষ ও শিশুসহ ১৯ ভারতীয় নাগ‌রিক‌কে পুশইন ক‌রেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (২৬ মে) ভোরে উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং ডিপি পাড়া এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়া হয় তাদের।

জানা গেছে, তাদেরকে ভারতের হরিয়ানা রাজ্য থেকে এনে মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে পুশইন করা হয়েছে ।

সূত্র বলছে, পুশইন হওয়া সবাই বিজিবির কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে।

এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল আলম বলেন, ‘তাদেরকে জোরপূর্বক পুশইন করা হয়েছে। তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

এর আগে চলতি মাসে কয়েকদফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ৮০ জনকে পুশ-ইন করা হয়েছে বাংলাদেশে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ