• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:

কুমারখালীতে ‘বিজয়ের সুর’ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

admin
আপডেটঃ : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুষ্টিয়ার কুমারখালীতে দেশাত্মবোধক গান প্রতিযোগিতা ‘বিজয়ের সুর-২০২৫’-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে শহরের হাসপাতাল রোডে ফ্যামিলি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের কুমারখালী-খোকসা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সরুজ আলী বিশ্বাসের সঞ্চালনায় ফ্যামিলি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মুশফিকুর রহমান। এ সময় স্থানীয় সাংবাদিক, চিকিৎসক, অভিভাবক ও বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের সংগীতচর্চায় উৎসাহিত করা এবং তাদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করতেই এ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ