• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

কাশিমপুর কারাগার থেকে নারী কয়েদির পলায়ন, বরখাস্ত ৭

admin
আপডেটঃ : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আইন-আদালত ডেস্ক রিপোর্টঃ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রিম্পা (২১) নামে এক সাজাপ্রাপ্ত বন্দি দেয়াল টপকে পালিয়ে যাওয়ার ঘটনায় সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।

সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ জানান, প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সাতজন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন—মেট্রন লায়লা আনজুমান সুমি ও মেরিনা; এবং নারী কারারক্ষী রেহেনা, শায়লা, শারমিন, জেমি ও আসমা।

এ ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। আগামী ৭ কর্ম দিবসে তারা তাদের রিপোর্ট পেশ করবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের অভ্যন্তরে প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। ওই সময় পাহারায় থাকা কারারক্ষীদের তদারকিতে ঘাটতি দেখা দিলে সেই সুযোগ কাজে লাগান রিম্পা। তিনি চতুরতার সঙ্গে কারাগারের অফিস ভবনের পাশের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।

পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।

ঘটনার পর পরই পুরো কারাগারে চিরুনি তল্লাশি চালায় কারা কর্তৃপক্ষ। তবে তার কোনো সন্ধান না মেলায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। ফুটেজেই রিম্পার সীমানা প্রাচীর পার হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এ ঘটনায় শুক্রবার রাতে কোনাবাড়ী মডেল থানায় কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

 

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ