• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫টি ঘর পুড়ে যাওয়ার পাশাপাশি ক্ষয়ক্ষতির তথ্য মিলেছে, তবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বি-ব্লকে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের সূত্রপাত হলে স্থানীয় বাসিন্দাসহ রোহিঙ্গাদের সহায়তায় নির্বাপণে কাজ শুরু করে ক্যাম্পের ইমার্জেন্সি ফায়ার রেসপন্স ইউনিট। পরে রাত ১১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় আতংক-উদ্বেগ ছড়িয়েছে রোহিঙ্গাদের মাঝে। প্রত্যক্ষদর্শী রোহিঙ্গা যুবক আমানউল্লাহ বলেন, বি-ব্লকের একটি ঘরে আগুন লাগে কিভাবে ধরেছে জানিনা, প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে বেরিয়ে এসেছি।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, আগুন নিয়ন্ত্রণে তৎপরতা অব্যাহত আছে।

এ বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ