• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী

এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির

admin
আপডেটঃ : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ আসন্ন এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষাকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৮ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল এবং দাখিল (ভোকেশনাল) পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে শুরু হবে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া অন্য কারও প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, যা ডিএমপি অর্ডিন্যান্সের আওতায় কার্যকর করা হবে।

এতে আরও বলা হয়, পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে। পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দিতে সহায়তা করতেই ডিএমপির পক্ষ থেকে এ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ