• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

এমপি-মন্ত্রীদের দুই দিনের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি

admin
আপডেটঃ : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

রাজনৈতিক ডেস্ক রিপোর্টঃ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত সংসদ সদস্য এবং মন্ত্রীদের জন্য বিএনপির দুই দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

কর্মশালা রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ৬ মার্চ শুক্রবার সকালে শুরু হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশনকে কেন্দ্র করে নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই নিবিড় প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।

শুক্রবার কর্মশালার দুটি সেশন অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেবেন। মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় সেশন বিকেল আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

প্রথম দিনে অংশ নেবেন রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সংসদ সদস্য। দ্বিতীয় দিন ৭ মার্চ একই নিয়মে সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার বাকি সংসদ সদস্যরা অংশ নেবেন। বিকেলের সেশনে উপস্থিত থাকবেন সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা।

বিএনপির সিনিয়র নেতারা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়ন, নীতিমালার কার্যকর বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তদারকিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হতে পারে।

এছাড়া মন্ত্রীদের দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার কৌশল নিয়েও আলোচনা করা হবে।

উদ্যোক্তাদের মতে, এই প্রশিক্ষণ কর্মশালার লক্ষ্য নবনির্বাচিত এমপি ও মন্ত্রিসভাকে কার্যকর, জবাবদিহিমূলক এবং জনগণের প্রতি দায়িত্বশীলভাবে কাজ করতে প্রস্তুত করা।

সেশনের মধ্যে অংশগ্রহণকারীরা দলীয় নীতি, সরকারি কার্যক্রম পরিচালনা, এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তদারকি বিষয়ে বিস্তারিত নির্দেশনা পাবেন।

বিএনপি নেতৃত্বের আশা, এই প্রশিক্ষণ নবনির্বাচিত এমপি ও মন্ত্রিসভার কার্যক্রমকে আরও ফলপ্রসূ, স্বচ্ছ ও পরিকল্পিত করে তুলবে, যা আগামী সংসদ অধিবেশন ও সরকারের কার্যক্রমে প্রতিফলিত হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ