• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
তিন বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে গাজার জনজীবন মাইক্রোসফটসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত, তদন্ত ৯ বিশ্ববিদ্যালয়ে ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ প্রধানমন্ত্রীর কাতারে পরিচ্ছন্নতাকর্মী ফখরুল ইসলাম দুদুকে পৌরসভা মন্ত্রীর সম্মাননা ছুটির সকালে বাড়ল সোনার দাম নবাবগঞ্জে ৩ কোটি ১৬ লাখ ৮ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীরা খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী উখিয়ায় বন বিভাগের অভিযানে বালিভর্তি অবৈধ ডাম্পার জব্দ

দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

একই পরিবারের নারী-শিশুসহ ৪ জন দগ্ধ

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

অগ্নিকান্ড ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের উদ্ধার করে সকাল ৬টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট–এর জরুরি বিভাগে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন—মনোয়ারা বেগম (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) এবং শিশু হুররাম (২)।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। গুরুতর দগ্ধ হওয়ায় জিল হক ও উম্মে হুমায়রাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হচ্ছিল। ভোরে চুলা জ্বালানোর সময় জমে থাকা গ্যাসে আগুন ধরে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের ভেতরে থাকা চারজনই দগ্ধ হন। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে গ্যাস লিকেজকেই দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ