• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল জুলাই স্মৃতি জাদুঘরের কোনো ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

ইঞ্জিনিয়ার ইশরাককে ফুলেল শুভেচ্ছা মির্জা আব্বাস দম্পতির

admin
আপডেটঃ : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আদালতে রায়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এসময় মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস এবং সাবেক কাউন্সিলর মির্জা খোকন উপস্থিত ছিলেন।

রোববার (৩০ মার্চ) রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাসের নিজ বাসভবনে এ শুভেচ্ছা জানান তিনি। গত ২৭ মার্চ আদালতের রায়ে মেয়র পদ ফিরে পাওয়ার পর মির্জা আব্বাসের বাসায় দোয়া নিয়ে যান ইশরাক হোসেন।

এসময় মির্জা আব্বাস বলেন, প্রয়াত সাদেক হোসেন খোকা আমার বন্ধু ছিলো। ইশরাক আমার সন্তানের মতো। আমি বিশ্বাস করি ইশরাকের নেতৃত্বে ঢাকা সিটি করপোরেশন ঘুরে দাঁড়াবে। নগরবাসীর দীর্ঘদিনের নাগরিক সমস্যা, যানজট, ড্রেনেজ, স্যুয়ারেজ, অবৈধ দখল মুক্ত করে নাগরিক জীবনে সকল সুবিধা নিশ্চিত করতে সক্ষম হবে।

তিনি বলেন, সিটি নির্বাচনের সময় আওয়ামী লীগ ভোট কারচুপি করে ইশরাককের জয় ছিনিয়ে নেয়। আদালতের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। এজন্য শুকরিয়া জানাই।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ