• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়নি: আরাগচি চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ

আ. লীগ নিষিদ্ধের দাবিতে যমুনায় মাদ্রাসার শিক্ষার্থীরাও

admin
আপডেটঃ : শুক্রবার, ৯ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলমান আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে অন্যান্যদের সঙ্গে যোগ দিয়েছে মাদ্রাসার শিক্ষার্থীরাও।

এরই মধ্যে এ কর্মসূচিতে যোগ দিয়েছে এনসিপি, ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, জুলাই ঐক্যসহ বিভিন্ন সংগঠন। বর্তমানে ‘ব্যান আওয়ামী লীগ’ স্লোগানে উত্তাল যমুনার আশপাশ। তবে কর্মসূচিতে অংশ নেওয়া মাদ্রাসা শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা যায়, ‘শাপলার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’।

বারিধারা মাদ্রাসা থেকে মিছিলের সঙ্গে এসেছেন আলমগীর হোসেন। তিনি বলেন, ‘২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে মাদ্রাসা ছাত্র ও শিক্ষকদের মেরেছে আওয়ামী লীগ। জুলাই গণঅভ্যুত্থানেও আমাদের ভাই-বোনদের গুলি করে হত্যা করেছে। তাই আমরা তাদের অস্তিত্ব দেখতে চাই না।’

এর আগে বৃহস্পতিবার রাত ১০টায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুকে ঘোষণা দেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে। যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সঙ্গে আমরা নাই।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ