• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম:
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিচার্জ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডিএমপি নিউজের ওয়েবসাইটে সাইবার হামলা পল্টনে সাবেক সিআইডিপ্রধানের গাড়ির ধাক্কায় গুরুতর আহত রিকশাচালক বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে : ডিআইজি আব্দুল কুদ্দুছ জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি পুকুরে গিয়ে পড়ল জামায়াতের লংমার্চের বাস সৌদি আরবের কড়া ভ্রমণ নিষেধাজ্ঞা, বন্ধ সব ধরনের ভিসা রিয়াদে শত্রু ড্রোনের হামলা, ধ্বংসের দাবি সৌদি আরবের

আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকাল

admin
আপডেটঃ : শনিবার, ৩ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ চট্টগ্রাম জামিয়া দারুল মাআরিফ-এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও বিখ্যাত আরবি সাহিত্যিক আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকাল হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ১২টার পর (৩ মে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন দারুল মাআরিফের উস্তাদ মাওলানা মাহমুদ মুজিব। মৃত্যুকালে নদভীর বয়স ছিল ৮৬ বছর।

এর আগে, গত ১৮ এপ্রিল গুরুতর অসুস্থ অবস্থায় যাওক নদভীকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সবশেষ তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

ইন্তেকালের আগে সুলতান যওক নদভী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এবং বিশ্ব মুসলিম লিগ বাংলাদেশ শাখার প্রধান ছিলেন। আরবি ভাষায় দক্ষতা ও সাহিত্যঅবদানের জন্য বিশ্বজুড়ে তার ব্যাপক পরিচিতি রয়েছে।

কিংবদন্তি এই আলেমের ইন্তেকালে দেশের আলেমসমাজে শোকের ছায়া নেমেছে। তার জন্য শোক জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ