• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম:
তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’ ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ওকস

admin
আপডেটঃ : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। কাউন্টি এবং ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাবেন বলে জানিয়েছেন তিনি।

ওকস ভারতের বিপক্ষে সর্বশেষ ওভালে টেস্ট খেলেছেন। ওই টেস্টে হাতের গুরুতর ইনজুরিতে পড়েন তিনি। ভাঙা হাত নিয়ে নেমে পড়েন ব্যাটিংয়ে। কিন্তু ম্যাচটা ইংল্যান্ড জিততে পারেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাসেজের দলে জায়গা না পেয়ে ৩৬ বছর বয়সী ক্রিকেটার অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

ওকস বলেছেন, ‘সময় এসে গেছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই আমার জন্য সেরা সময়। শৈশবে ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। ওই স্বপ্নে বসবাস করতে পারায় আমি নিজেকে ভাগ্যবান মনে করি।

অস্ট্রেলিয়ায় ২০১১ সালে আমার অভিষেক। অথচ মনে হয়, এই তো সেদিকের কথা। সময় যেতে যেতে ১৫ বছর পেরিয়ে গেছে। এই সময়ে দুটি বিশ্বকাপ উচিয়ে ধরতে পারা, অ্যাসেজে দারুণ মুহূর্তের অংশ হওয়া চিরস্মরণীয় হয়ে থাকবে, জীবনে এমন মুহূর্ত আসবে চিন্তাও করিনি।’

ওকস আন্তর্জাতিক ক্যারিয়ারে ৬২ টেস্ট খেলে ১৯২ উইকেট নিয়েছেন, ২০৩৪ রান করেছেন। এক সেঞ্চুরি ও সাতটি ফিফটি আছে তার। ১২২ ওয়ানডে খেলে তিনি ১৭৩ উইকেটের সঙ্গে করেছেন ১৫২৪ রান। ৩৩ টি-২০ খেলে উইকেট পেয়েছেন ৩১টি। ১৪৭ রান করেছেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ