• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

আজ থেকে গুলশানে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ

admin
আপডেটঃ : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশান এলাকায় আগে শুধুমাত্র নিবন্ধিত নির্দিষ্ট রঙের প্যাডেল রিকশা চলাচলের অনুমতি থাকলেও বিগত ৭-৮ মাস ধরে ব্যাটারিচালিত রিকশাসহ অনিবন্ধিত রিকশা দেদার চলছে। এতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে গুলশানের সব সড়কে। পরিস্থিতি বিবেচনায় আজ শনিবার (১৯ এপ্রিল) থেকে গুলশান এলাকায় সব ধরনের ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মুখপাত্র মকবুল হোসাইন।

তিনি বলেছেন, আজ থেকে গুলশান এলাকায় ব্যাটারিচালিত সব ধরনের রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হবে। এলাকাবাসীকে সঙ্গে নিয়েই এই কাজটি নিয়মিত করবে ডিএনসিসি। আজ থেকে গুলশানে এই পদক্ষেপ চালু হলেও আগামীতে সব এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের কাজ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

এর আগে, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে কার্যকরী ট্র‍্যাপার বসানোর পাশাপাশি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

ডিএনসিসি প্রশাসক বলেন, প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলাচল বন্ধে ইতোমধ্যে ট্র‍্যাপার (বিশেষ ফাঁদ) লাগানো শুরু করেছে ডিএমপি। এরপরও দেখা যাচ্ছে, আইন না মেনে অনেকে ট্র‍্যাপার উপেক্ষা করে অটোরিকশা চলাচলের চেষ্টা করছে। আমরা এগুলো নিয়ে কাজ করছি। কার্যকরী ট্র‍্যাপার বসানোর পাশাপাশি অভিযান পরিচালনা করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, আজ থেকে গুলশানের ৯টি প্রবেশপথে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হবে। গুলশানে ব্যাটারিচালিত রিকশা বন্ধের এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গুলশান সোসাইটি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ। উদ্যোগটি বাস্তবায়নে ইতোমধ্যে ২০ জন অতিরিক্ত গার্ড নিয়োগ দিয়েছে গুলশান সোসাইটি, যারা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ