• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে কী বলা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাস ভবনে হামলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

আগারগাঁও ও বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

admin
আপডেটঃ : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

রাজধানীর আগারগাঁওয়ের এডিবি ভবনের কাছে ও বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শনিবার (১৫ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ বলেন, রাতে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।‌ এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে।

এর আগে শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে আগারগাঁওয়ের এডিবি ভবনের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় পাশেই পুলিশ সদস্যরা ডিউটিরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান। তিনি বলেন, এডিবি ভবনের সামনের রাস্তায় হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশেই আমাদের পুলিশ ডিউটি করছিল। মোটরসাইকেলে এসে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ