• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে হুতিরা: ট্রাম্প তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

অভিষেক ও গিলের বিধ্বংসী জুটিতে বড় হার পাকিস্তানের

admin
আপডেটঃ : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে ভারত। পাকিস্তানের ১৭২ রানের জবাবে ভারত ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়। নখদন্তহীন বোলিংয়ে কোনো লড়াই জমাতে পারেনি সালমান আলি আগার শিষ্যরা।

জয়ের জন্য ১৭২ রান করতে নেমে ভারত শুরুতে বেশ আক্রমণাত্মক ব্যাটিং করে। অভিষেক শর্মা তার ঝড়ো ইনিংসে ৬ চার ও ৫ ছক্কার সাহায্যে ৩৯ বল থেকে ৭৪ রান করে ভারতকে দ্রুত এগিয়ে নেন। শুভমান গিলের ব্যাট থেকে আসে ২৮ বল থেকে ৪৭ রান। যদিও সুর্যকুমার যাদব (০) দ্রুত আউট হন। সঞ্জু স্যামসনের ১৭ রান বলে ১৩ রান আউট হলে কিছুটা চাপ তৈরি হয়। কিন্তু ১৯ বলে তিলক ভর্মার অপরাজিত ৩০ রান ও হার্দিক পান্ডিয়ার দৃঢ়তায় আর কোনো বিপদ ঘটেনি।

পাকিস্তানি বোলারদের মধ্যে হারিস রউফ সর্বোচ্চ ২ উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট নেন ফাহিম আশরাফ ও আবরার আহমেদ।

এর আগে টস হেরে পাকিস্তান প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে। ওপেনার সাহিবজাদা ফারহান ৫ চার ও ৩ ছক্কায় ৪৫ বল থেকে সর্বোচ্চ ৫৮ রান করেন। ফখর জামান ১৫, সাইম আয়ুব ২১, হুসেইন তালাত ১০ এবং মোহাম্মদ নওয়াজ ২১ রান। পাকিস্তানের একমাত্র আশা ছিল ফারহান, কিন্তু তার আউটে দ্রুত ম্যাচের মোড় ঘুরে যায়।

ভারতের হয়ে শিবম দুবে ২ উইকেট নেন, কুলদীপ যাদব ১টি উইকেট নেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ