• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
ভারতের পেট্রাপোলে আ. লীগ নেতাদের বৈঠক গভীর ষড়যন্ত্র: রিজভী বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন, সে আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা ফের বাড়ল স্বর্ণের দাম ভূমিকম্পে পঞ্চগড়সহ কাঁপল চার দেশ ঢাকাসহ আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধের জেরে জামায়াত নেতাদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ লিভারপুলের গোলবন্যায় বিধ্বস্ত পচেত্তিনোর ম্যানইউ চুক্তি সমঝোতা ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন

অগ্নি বীমা দাবির ১১ কোটি টাকা পরিশোধ করল বিজিআইসি

admin
আপডেটঃ : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) পিএলসি’র বীমা গ্রহীতা ভিআইপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মোংলা ইপিজেড, খুলনায় ভিআইপি-১ এর ব্যাগ কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয় গত ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে।

তারই প্রেক্ষিতে বীমা গ্রহীতা ভিআইপি ইন্ডাস্ট্রিজ অন একাউন্ট অগ্রিম প্রদানের জন্য বিজিআইসি’র নিকট আবেদন করে। বিজিআইসি স্বল্পতম সময়ের মধ্যে ব্রোকার প্রটেকশন রি-এর মাধ্যমে বিদেশি পুনর্বীমাকারীর নিকট থেকে ১১ কোটি টাকা প্রাপ্ত হয়ে ১৩ মার্চ ২০২৫ তারিখে বিজিআইসি’র প্রধান কার্যালয়ে বীমা গ্রহীতা ভিআইপি ইন্ডাস্ট্রিজকে বীমা দাবির চেক হস্তান্তর করে।

চেক হস্তান্তরের সময় বিজিআইসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ বিজিআইসি ও ভিআইপি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ