• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
অপ্রতিম হত্যাকাণ্ডে কোন আইনজীবী আসামিদের পক্ষে দাড়াবেন না পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাণীশংকৈলে যুবদলের মিছিল জেল-গ্রেপ্তারের ঝুঁকি মেনেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী বিবাহিত সহশিল্পীর প্রেমে পড়েছিলেন সাবা কামার! রায়গঞ্জে পাঁচ পিস ইয়াবাসহ কথিত মানবাধিকারকর্মী ও কবিরাজ গ্রেপ্তার জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা এমপি গাজী নজরুল ইসলামের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার

সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিকের বাসায় হামলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টার ও তার পাশেই পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে আলী হাসান পলাশ তালুকদারের ড্রাইভার মামুন গুরুতর আহত হয়েছেন। এছাড়া আলী হাসান পলাশ তালুকদারও আঘাত পেয়েছেন। পুরো টিকিট কাউন্টারটি ভাঙচুর করেছে সন্ত্রাসীরা।

বুধবার রাত সোয়া ১১টার দিকে ৬০-৭০ জনের একটি দল এ হামলা চালায়। তবে হামলাকারিদের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

তবে আলী হাসান পলাশ তালুকদারের ভাই মাজেদুল হক নাদিম দাবি করেন, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে।

মাজেদুল হক নাদিম বলেন, পলাশ ভাইকে আক্রমণ করে ও গাড়ি ভাঙচুর করে। বাসার গেটেও হামলা করেছে। তবে ভেতরে ঢুকতে পারেনি। পলাশ ভাইয়ের গাড়ির ড্রাইভারের শরীওে অসংখ্য কোপ লেগেছে। হামলার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

রমনা মডেল থানার ডিউটি অফিসার জানান, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে।

এদিকে ঘটনাস্থলে যাওয়া রমনা মডেল থানার উপ-পরিদর্শক মো. নাহিদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ৬০ থেকে ৭০ জন লোক কাউন্টারে এসে এলোপাতাড়ি মারপিট করেছে। কাউন্টার ভাঙচুর করে স্টাফদের মেরেছে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে দুইজন গুরুতর আহত হয়েছে। এছাড়া আরো অনেকে আহত হয়েছেন। কারা হামলা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, আহতরা সিরাজুল ইসলাম মেডিকেলসহ বিভিন্না স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশের একটি সূত্র জানায়, হামলাকারীরা স্থানীয়। তাদেও সঙ্গে কী নিয়ে বিরোধ লেগেছিল তা জানার চেষ্টা চলছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ