• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
ন্যাশনাল লাইফের বোর্ড সভার তারিখ পরিবর্তন পরীক্ষা দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ শিক্ষার্থীর চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল কাশিমপুর কারাগার থেকে নারী কয়েদির পলায়ন, বরখাস্ত ৭ বর্ণাঢ্য আয়োজনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের নিয়ে বিএনপির কমিটি, গণপদত্যাগের হুমকি সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম বায়তুল মোকাররমে প্রাক-খুতবায় আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী মেহেরপুরে পপুলার লাইফের চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

সেন্টমার্টিনে স্লুইস গেট বন্ধ রাখায় পানিবন্দি শতাধিক পরিবার

admin
আপডেটঃ : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে চলমান বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে সেন্টমার্টিন দ্বীপে প্রায় ৫০০ মানুষ, শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, দ্বীপে পানি চলাচলের একমাত্র পথ স্লুইস গেট বন্ধ রাখায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, ‘বিগত দুই দিন টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল বন্ধ রয়েছে। জোয়ারের প্রভাবে নৌঘাটে নোঙরে রাখা একটি ফিশিং ট্রলারও ডুবে গেছে।’

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বিএনপির নেতা আবুল কালাম দীর্ঘদিন ধরে স্লুইস গেট বন্ধ রেখেছেন।

তবে আবুল কালাম বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি কোনো গেট বন্ধ করিনি। আমার পাশের বাড়ির খলিল নামের ব্যক্তি সীমানা দিতে গিয়ে গেটটি বন্ধ করেছে। আমরা সবাই মিলে এটি খুলে দেওয়ার ব্যবস্থা করছি।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘স্লুইস গেট বন্ধ থাকায় পানি জমেছে এবং অনেক বাড়ি-ঘর ডুবে গেছে। ইতোমধ্যে পানি চলাচলের জন্য গেট খুলে দেওয়া হয়েছে। বৃষ্টি থামলে আশা করি পানি নেমে যাবে। আমরা পানিবন্দি মানুষের খোঁজখবর রাখছি।’

অন্যদিকে, সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচলও বন্ধ রয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ