• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫

সেন্টমার্টিনে নৌযান চলাচল বন্ধ, তীব্র খাবার সংকট

admin
আপডেটঃ : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ৩ দিন ধরে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে সেন্টমার্টিনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে।

শনিবার (২৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন।

জানা যায়, নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ১ থেকে ৩ ফুট বেড়ে যায়। সেই সঙ্গে ঢেউয়ের ধাক্কায় চরের পাশে থাকা বাড়িঘরে পানি ঢুকে পড়ে। গাছপালা ক্ষতিগ্রস্ত হয়।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফয়েজুল ইসলাম বলেন, ৩ দিন ধরে নৌযান চলাচল বন্ধ। টেকনাফ থেকে কোনো পণ্য দ্বীপে আসতে পারছে না। সেজন্য বাজারে খাদ্য সংকট দেখা দিয়েছে। সেন্টমার্টিন থেকে পারিবারিক কাজে টেকনাফ ও কক্সবাজার শহরে গিয়ে আটকা পড়েছেন দুই শতাধিক মানুষ।

এ দিকে সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, টেকনাফ নৌঘাট থেকে কোনো সার্ভিস ট্রলার, যাত্রী কিংবা নিত্যপণ্যের মালামাল দ্বীপে যেতে পারছে না। বৈরী আবহাওয়ার কারণে সাগর খুব উত্তাল। সেজন্য উপজেলা প্রশাসন থেকে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, বৈরী আবহাওয়ার কারণে গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে যান চলাচল বন্ধ। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে নৌযান চলাচল করতে পারবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ