• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে হুতিরা: ট্রাম্প তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে কী বলা হয়েছে

সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স, এমবাপ্পের জোড়া গোল

admin
আপডেটঃ : বুধবার, ১ জুলাই, ২০২৬

খেলার ডেস্ক রিপোর্টঃ সুইডেনের বিপক্ষে এমবাপ্পের জোড়া গোলে ৩-০ গোলের বড় জয় পেয়েছে ফরাসিরা। এই জয়ে শেষ ষোলোতে পা রাখলো দিদিয়ের দেশমের শিষ্যরা। আর এই জোড়া গোলে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় এমবাপ্পে ছুঁয়ে ফেললেন লিওনেল মেসিকে।

দুজনেরই গোল এখন ৬। আর সব মিলিয়ে বিশ্বকাপে এমবাপ্পের গোল এখন ১৮। অর্থাৎ বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলে মেসির চেয়ে মাত্র এক গোলে পিছিয়ে আছেন ফরাসি তারকা। মেসির গোল ১৯।

ম্যাচের শুরুর থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে ফ্রান্স। ম্যাচের ২০ মিনিটে বল জালে জড়িয়েছিলেন এমবাপ্পে। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এরপর ৩২ মিনিটে ডি বক্সের ভেতরে মাইকেল ওলিসের পাস থেকে শট নেন এমবাপ্পে। এবারও ভাগ্য তার সঙ্গে ছিল না। বল পোস্টে লেগে ফিরে আসে।

ম্যাচের ৩৬ মিনিটে বক্সের কিনারা থেকে দুর্দান্ত এক বাইসাইকেল কিক নেন ওলিসে। তবে তার দুর্দান্ত শটটি পোস্টে লাগে। ফিরতি বলে উসমান ডেম্বেলের নেওয়া শটও অল্পের জন্য বাইরে দিয়ে চলে যায়।

অবশেষে প্রথমার্ধের শেষ মিনিটে গোলের দেখা পায় ফ্রান্স। উসমান ডেম্বেলের কাছ থেকে বল পেয়েছে জোরাল শটে বল জালে জড়ান এমবাপ্পে। এতে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।

বিরতি থেকে ফিরে ৫৩ মিনিটে দ্বিতীয় গোল পায় ফ্রান্স। মাইকেল ওলিসের পাসে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেছেন ব্র্যাডলি বারকোলা। এটি চলতি বিশ্বকাপে তার দ্বিতীয় গোল।

এরপর ম্যাচের ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় ও ম্যাচের তৃতীয় গোল করেন এমবাপ্পে। এর মধ্যদিয়ে হ্যাটট্রিকের আশা জাগান রিয়াল মাদ্রিদ তারকা। তবে ম্যাচের ৮৫ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন ফ্রান্সের অধিনায়ক।

শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসিরা

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ