• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

সিলেটে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

admin
আপডেটঃ : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ সিলেটের ওসমানীনগরে তিনটি বাসের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শ্যামলি বাস সার্ভিসের চালক মুজিবুর রহমান ও হেল্পার রবি দাস। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভুঁইয়া দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি দ্রুতগামী বাস ভোর সাড়ে ৬টার দিকে দয়ামীর মাদরাসার সামনে আসার সময় সিলেট থেকে যাওয়া শ্যামলি পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এনা বাসের পেছনে থাকা ইউনিক পরিবহনের আরেকটি বাসও সংঘর্ষের কবলে পড়ে।

দুর্ঘটনায় এনা ও শ্যামলি বাসের সম্মুখভাগ সম্পূর্ণভাবে বিকৃত হয়ে যায়। ঘটনাস্থলেই শ্যামলি বাসের চালক ও হেল্পার মারা যান। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগরের তাজপুর ফায়ার সার্ভিসের টিম, স্থানীয় থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এদিকে, দুর্ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় চার ঘণ্টা পর পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ