• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
যাত্রাবাড়ীতে প্লাস্টিকের বস্তায় পরিত্যক্ত ১০ ককটেল উদ্ধার আশুলিয়ায় পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭ ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছেঃ হাবিব এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার ৩ মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের হাইকোর্টে জামিন জেনিথ ইসলামী লাইফের সঙ্গে ডিজিইপে-এর অনলাইন প্রিমিয়াম সংগ্রহ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর বিদেশে থাকা আ.লীগ নেতাদের নির্দেশনায় ককটেল বিস্ফোরণ-বাসে আগুন: পুলিশ

সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের দুই ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিল দুদক

admin
আপডেটঃ : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ রাজধানীর গুলশানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাট ক্রোকের অংশ হিসেবে সেখানে থাকা সামগ্রীর তালিকা তৈরির কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন।

রোববার সকালে সাড়ে দশটা নাগাদ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে এই কাজ শুরু করা হয়েছে বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা। ঢাকার একটি বিচারিক আদালতের নির্দেশে এই কাজ শুরু হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আকতারুল ইসলাম বলেন, “আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুদকের তদন্ত কর্মকর্তা, সম্পদ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা, গুলশান থানা পুলিশের যৌথ টিম গুলশানের দুটি ফ্ল্যাটের তালা ভেঙে সব সামগ্রী, মালামালের ইনভেন্টরি তৈরির কাজ করছে।”

গুলশানের ৬৬ নম্বর সড়কের নর্থওয়েস্ট(বি) ব্লকের ১১ নম্বর প্লটে ফ্ল্যাট দুটির অবস্থান। এর মধ্যে এ-৭ নম্বর ফ্ল্যাটের আয়তন তিন হাজার ৭৪৭ বর্গফুট এবং বি-৭ নম্বর ফ্ল্যাটের আয়তন তিন হাজার ৮৩২ বর্গফুট। দুটি ফ্ল্যাটের মোট আয়তন সাত হাজার ৫৭৯ বর্গফুট।

২০২৫ সালের ১৮ নভেম্বর সাইফুজ্জামান চৌধুরীর এই ফ্ল্যাট দু্টি ক্রোকের আদেশ দেয় ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।

আদালতের আদেশে দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালককে ফ্ল্যাট দুটির নিয়ন্ত্রণে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়। তবে এগুলো তালা বন্ধ থাকার কারণে তিনি সেখানে ঢুকতে পারছিলেন না।

পরে দুদকের করা আরেকটি আবেদনের প্রেক্ষিতে ২৯ এপ্রিল তালা খুলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাকে ওই ফ্ল্যাট দুটিতে প্রবেশ ও মালামালের তালিকা তৈরির অনুমতি দেওয়া হয়।

একইসঙ্গে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং ভবনটির ব্যবস্থাপক ইমরান হোসেনকেও নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে বলা হয়।

চলতি বছরের ১৩ জানুয়ারি দুদকের আবেদনে সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ফিলিপিন্স, মালয়েশিয়া, কম্বোডিয়া, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে থাকা ৩৩০টি বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দেয় আদালত।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ