• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
ন্যাশনাল লাইফের বোর্ড সভার তারিখ পরিবর্তন পরীক্ষা দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ শিক্ষার্থীর চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল কাশিমপুর কারাগার থেকে নারী কয়েদির পলায়ন, বরখাস্ত ৭ বর্ণাঢ্য আয়োজনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের নিয়ে বিএনপির কমিটি, গণপদত্যাগের হুমকি সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম বায়তুল মোকাররমে প্রাক-খুতবায় আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী মেহেরপুরে পপুলার লাইফের চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

সংস্কারবিহীন নির্বাচন গ্রহণ করবে না জামায়াত

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ সংস্কার ও বিচার দৃশ্যমান না হওয়ায় অনেকে জুলাইয়ের সফলতা নিয়ে শঙ্কিত বলে মনে করে জামায়াতে ইসলামী। তবে জুলাইয়ের সবচেয়ে বড় সফলতা হলো—একটি স্বৈরাচারকে বিদায় করা গেছে, মানুষকে মুক্ত করা গেছে। ‘জুলাই ব্যর্থ হয়েছে’—এটা বলার সময় এখনও আসেনি।

আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে জুলাই অভ্যুত্থানে হতাহতদের জন্য দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে, তারাই নির্বাচিত হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে—না হলে দেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে, যা জনগণ মেনে নেবে না। সংস্কারবিহীন নির্বাচন আমরা গ্রহণ করবো না।

দলটির নায়েব আমির আরও বলেন, গত বছরের ৫ আগস্টের পর দেশের মানুষ মৌলিক পরিবর্তন চেয়েছে—যা গত ৫৪ বছরেও হয়নি। সরকার সংস্কারের মাধ্যমে সেই মৌলিক পরিবর্তনের চেষ্টা করছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে প্রবণতা, সেটার লাগাম টেনে ধরার চেষ্টা করছি। তবে বিএনপিসহ তিনটি দল বাদে আমরা সবাই এক হয়েছি।

তিন বলেন, সব দলকে বলতে চাই—আসুন, মৌলিক পরিবর্তনের প্রশ্নে আমরা একত্রিত হই। সংবিধান পরিবর্তনের ধারাগুলো মানতে হবে। আর না মানলে আমরা আবার আন্দোলনে নামবো এবং সরকারকে বাধ্য করবো মানতে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ