• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী ‘ভাইরাল’ তামান্না গ্রেফতার

admin
আপডেটঃ : রবিবার, ১১ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতির স্ত্রী ‘ভাইরাল’ তামান্না শারমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে রাত ১টা ৫৫ মিনিটের দিকে তার গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।

তিনি বলেন, একটি হত্যা মামলায় ছোট সাজ্জাদের স্ত্রী তামান্নাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটিতে তিনি এজাহারভুক্ত দুই নম্বর আসামি।

গত ৩০ মার্চ ভোরে বাকলিয়া এক্সেসেস রোডের চন্দনপুরা অংশে প্রাইভট কারে গুলি করে বখতিয়ার হোসেন মানিক ও মো. আবদুল্লাহ নামে দুজনকে খুন করা হয়। হত্যাকাণ্ডের তিন দিন পর শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ তার স্ত্রী তামান্নাসহ ৭ জনের নাম উল্লেখ করে ও আজ্ঞাতনামা ৬ জনকে আসামি করে বাকলিয়া থানায় একটি মামলা করেন মানিকের মা ফিরোজা বেগম।

মামলায় তিনি অভিযোগ করেন- সাজ্জাদ ও তার স্ত্রীর পরিকল্পনায় দুজনকে খুন করা হয়।

এর আগে গত ১৫ মার্চ রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে।

এরপরই ‘কাড়ি কাড়ি টাকা দিয়ে আদালত ও জামিন’ কিনে নেওয়ার কথা বলেন তার স্ত্রী শারমীন আক্তার তামান্না। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

ভিডিওতে তামান্নাকে বলতে শোনা যায়, ‘আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘আমার জামাই গ্রেপ্তার হয়েছে। এতে হতাশ হওয়ার কিছু নেই। মামলা যখন আছে, গ্রেপ্তার হবেই। আপনারা যারা ভাবছেন, আর কোনোদিন বের হবে না, তাদের জন্য এক বালতি সমবেদনা।’

প্রতিপক্ষকে হুমকি দিয়ে তিনি বলেন, ‘এতদিন আমরা পলাতক ছিলাম। এখন তোমাদের পলাতক থাকার পালা শুরু। খেলা শুরু হবে এখন।’

 

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ