• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এক যাত্রীর কাছ থেকে ৮ কেজির বেশি কোকেন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

এ ঘটনায় গায়ানার নাগরিক এম এস পেটুলা স্টাফেল নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। তার বিস্তারিত পরিচয় এখনো জানানো হয়নি।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক সোনিয়া আক্তার জানান, সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে দোহা থেকে আসা কাতার এয়ারওয়েজের কিউআর৬৩৮ ফ্লাইট ঢাকায় অবতরণ করে। ওই যাত্রী গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় বিশেষ তল্লাশির সময় লাগেজ থেকে ২২টি ফয়েল মোড়ানো ডিম্বাকৃতি প্যাকেট উদ্ধার করা হয়। এগুলোর ভেতরেই ছিল কোকেন। উদ্ধারকৃত কোকেনের মোট ওজন ৮.৬৬ কেজি।

তিনি আরও জানান, অভিযানের সময় কাস্টমস গোয়েন্দা কর্মকর্তা, উপপরিদর্শক, সিপাহি, বিমানবন্দর থানা পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি ও কাস্টমস আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ অভিযানে দেশের অভ্যন্তরে বড় ধরনের মাদক চালান প্রবেশ রোধ সম্ভব হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ