• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত নোয়াখালীতে ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ফুলতলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, র‍্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪ জন নিয়ামতপুরে ১০.৫ লিটার চোলাইমদসহ দুইজন গ্রেপ্তার, অটোরিকশা জব্দ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার তাজমীন হত্যা: কথিত প্রেমিক রাজু আটক

শহীদ পরিবারকে ব্যবহার করে মামলা বাণিজ্য হচ্ছে

admin
আপডেটঃ : রবিবার, ৬ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ শহীদ পরিবারকে ব্যবহার করে মামলা বাণিজ্য হচ্ছে। এখনও আসল অপরাধী ধরা না পড়ায় মামলা করতে অনীহা আছে শহীদ পরিবারের। এমন দাবি করেছেন শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ শ্রাবন্তী।

শনিবার (৫ জুলাই) বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে জাস্টিস অ্যান্ড রিফর্ম ওয়াচ আয়োজিত ‘জুলাই এবং বিচার: প্রত্যাশা ও সংকট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্টদের মূল নেতারা চলে গেলেও তৃণমূল নেতারা এখনও ভিন্ন পরিচয়ে রয়ে গেছে। মামলা করতে শহীদ পরিবারগুলো এখনও ভয় পাচ্ছে।

বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার বলেন, ট্রাইব্যুনাল মিডিয়া ট্রায়াল বা শোনা কথার ভিত্তিতে রায় দেবে না। পর্যাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই বিচার হবে। অভিযুক্তরাও সুযোগ পাবে নিজেদের নির্দোষ প্রমাণের। এর জন্য সময় বেঁধে দেয়া যেমন সম্ভব না তেমনি, অনন্ত সময়ও নেওয়া উচিত হবে না।

বক্তারা, দৃশ্যমান শাস্তি ও কার্যকর বিচারের দাবি জানান গোলটেবিল বৈঠক থেকে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ