• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে হুতিরা: ট্রাম্প তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা

লিঁওর নিষেধাজ্ঞার জন্য প্লেঅফের বিষয়টি বিবেচনা করছে ফিফা

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ ফিফার আপিল কমিটি দ্বারা ক্লাব লিঁওর নিষেধাজ্ঞার জন্য এ বছরের ক্লাব বিশ্বকাপের শেষ স্থানটি পূরনের জন্য লস এ্যাঞ্জেলস এফসি ও মেক্সিকান ক্লাব আমেরিকার মধ্যে প্লেঅফের বিষয়টি বিবেচনা করছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা এই তথ্য নিশ্চিত করেছে।

ফিফার এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে লিঁওর নিষেধাজ্ঞার কারণে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণের জন্য মেজর লিগ সকারের এলএএফসি ও ক্লাব আমেরিকার মধ্যে একটি এক ম্যাচের প্লে-অফ আয়োজন করা হতে পারে।

এ বছর ১৩ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রথমবারের মত ৩২টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ। কিন্তু মাল্টি-ক্লাব ওনারশিপের আইন ভঙ্গ করায় লিঁওকে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়েছে।

২০২৩ কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগে লিঁও চ্যাম্পিয়ন ও এলএএফসি রানার্স-আপ হয়েছিল। এ কারনেই মেক্সিকান জায়ান্ট ক্লাব আমেরিকার বিপক্ষে এলএএফসিকে নিয়ে প্লে-অফ খেলাতে চাচ্ছে ফিফা। কোনো ধরনের আইনি জটিলতা না থাকলে এই ম্যাচের বিজয়ী চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।

লিঁওর পরিবর্তে সুযোগ পাওয়া ক্লাবটি ডি গ্রুপে প্রিমিয়ার লিগের চেলসি, ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো ও তিউনিশিয়ার ইএস তুনিসের মোকাবেলা করবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ