• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক শেখ হাসিনাকে কীভাবে ফেরত পাঠানো হবে, জানালেন রণধীর জয়সওয়াল রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র বার্ন ইনস্টিটিউটে ধানমন্ডি ৩২ ও সিটি কলেজের পাশ থেকে ৪ ককটেল উদ্ধার পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ফার্মা এইডসের বোর্ড সভা ১৪ নভেম্বর ইরানে নয়, ‘রেজিম চেঞ্জ’ এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে?

রেললাইনের পাশে নবজাতকের মৃত দেহ

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

জেলা ডেস্কঃ পৃথিবীর আলো দেখেও ঠাঁই হলো না পৃথিবীতে । পৃথিবীতে আসার পর ছোট্ট শিশুটির তো মায়ের কোলে থাকার কথা ছিল, থাকার কথা ছিল নিরাপদ আশ্রয়ে। অথচ সেই শিশুর নিথর দেহ পড়ে রইল কালো পলিথিনে মোড়ানো অবস্থায়, রেললাইনের ধারে!

রাজশাহী রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে, রেলওয়ের প্রধান প্রকৌশলীর দপ্তরের দক্ষিণ দিকে রেললাইনের ধারে বুধবার বিকেল ৪টার দিকে নবজাতকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন।

কী অপরাধ ছিল এই নিষ্পাপ শিশুটির? কেন পৃথিবীর আলো দেখার পরও তার ভাগ্যে জুটল না একটু নিরাপদ আশ্রয়, মায়ের স্নেহ কিংবা বেঁচে থাকার অধিকার? কে এই শিশুটির বাবা, মা ??

শিশুটি কথা বলতে পারবে না, জানাতে পারবে না তার সঙ্গে কী ঘটেছিল। কিন্তু কালো পলিথিনে মোড়ানো তার নিথর দেহ যেন সমাজের বিবেকের কাছে রেখে গেল এক নির্মম প্রশ্ন।

একটি শিশুর জন্ম মানেই তো একটি নতুন জীবনের শুরু। সেই জীবনের শুরুতেই এমন পরিণতি—এ কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।

এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। নবজাতকটির পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটিত হোক। দায়ী কেউ থাকলে তাকে আইনের আওতায় আনা হোক। তাহলে কে বা কারা শিশুটির এমন পরিণতির জন্য প্রকৃত অপরাধীদের।

একটি নিষ্পাপ প্রাণের এমন পরিণতি যেন আর কোনো দিন না হয় । আর কোন দিন যেন রেললাইনের পাশে , রাস্তার ডাষ্টবিনে কোন নবজাতক শিশুকে দেখা না যায় । এটাই সকলের কাম্য ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ