• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ডেঙ্গুতে আক্রান্ত বেড়ে ১,০৯৭, মৃত্যু ৩ তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’ ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর

admin
আপডেটঃ : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

রাজশাহী অঞ্চলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস‍্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনসুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনসুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

সভায় বক্তারা গ্রাহকদের ন্যায্য ও দ্রুত বীমা দাবি নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সময়মতো দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। পাশাপাশি মাঠপর্যায়ে ব্যবসা সম্প্রসারণ, সেবার মানোন্নয়ন এবং আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে কোম্পানির কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের বিভিন্ন শাখার কর্মকর্তারা অংশ নেন এবং বীমা দাবির চেক গ্রাহকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ