অনলাইন ডেস্কঃ রাজধানীর তুরাগে অভিযান চালিয়ে মো. সোলেমান ওসমান (৪১) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে। তিনি তুরাগ থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে তুরাগ থানার দিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের বরাত দিয়ে ডিএমপির এই কর্মকর্তা জানান, সোলেমান ওসমান তুরাগ থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি তুরাগ থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ডিএমপির বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারবিরোধী মিছিল ও মশাল মিছিলে তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ ছাড়া তুরাগ থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সোলেমান ওসমানের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
![]()