• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার

admin
আপডেটঃ : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ রাজধানীর উত্তরায় প্রায় শতাধিক চোরাই মোবাইল ও কম্পিউটার পণ্যসহ দুই চীনা নাগরিক ও এক বাংলাদেশীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) বিকালে উত্তরা ৩ নম্বর সেক্টরের ৪নং রোডের ৪৭ নম্বার বাড়ি একটি ফ্ল্যাট থেকে অভিযুক্তদের গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ওয়াং গুওফেং ও ঝাং হাইবিন এবং তাদের বাংলাদেশি সহযোগী দেলোয়ার নামের এক যুবক।

পুলিশ জানায়, এ সময় তাদেরকে কাছ থেকে দামি ব্র্যান্ডের ৫৭টি স্মার্টফোনসহ সর্বমোট ১২০ টি মোবাইল উদ্ধার করা হয়। এছাড়াও নগদ পঞ্চাশ হাজার টাকা ছাড়াও কম্পিউটার র‌্যাম উদ্ধার করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালেদ মনসুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের গ্রেফতার করি। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ