• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র বার্ন ইনস্টিটিউটে ধানমন্ডি ৩২ ও সিটি কলেজের পাশ থেকে ৪ ককটেল উদ্ধার পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ফার্মা এইডসের বোর্ড সভা ১৪ নভেম্বর ইরানে নয়, ‘রেজিম চেঞ্জ’ এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে? তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আদালতে জাল প্রমাণিত সনদ, বিভাগীয় শাস্তির সুপারিশ! কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার, গা-ঢাকা দিয়েছিল পরিবারসহ যাত্রাবাড়ীতে ৫ ককটেল ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার

যাত্রাবাড়ীতে ৫ ককটেল ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

রাজধানী ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের তল্লাশিচৌকিতে অভিযান চালিয়ে পাঁচটি তাজা ককটেল ও একটি মোটরসাইকেলসহ মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ীর জনপদ মোড় ফ্লাইওভারের প্রবেশমুখে এ ঘটনা ঘটে।

এ সময় তল্লাশি এড়িয়ে মোটরসাইকেলে থাকা পলাশ (৪৫) নামের অপর এক আরোহী পালিয়ে যেতে সক্ষম হন। তবে পুরো ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। রাত সোয়া ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ।

পুলিশ জানায়, জনপদ মোড় এলাকায় যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. এমরান হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেলে চড়ে দুই আরোহী চেকপোস্টের দিকে এলে তাঁদের থামার সংকেত দেওয়া হয়। কিন্তু পুলিশের সংকেত উপেক্ষা করে মোটরসাইকেল নিয়ে তাঁরা দ্রুত পালানোর চেষ্টা করেন।

পরবর্তীতে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ি ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) সদস্যদের যৌথ তৎপরতায় সাইফুলকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হলেও অপর আরোহী পলাশ দৌড়ে সটকে পড়েন। আটকের পর সাইফুলের হাতে থাকা একটি বাজারের ব্যাগে তল্লাশি চালিয়ে ধানের তুষ দেখতে পান পুলিশ সদস্যরা।

বিষয়টি সন্দেহজনক হওয়ায় খবর দেওয়া হয় বোম ডিসপোজাল ইউনিটকে। পরে বোম ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞরা এসে ব্যাগটি পরীক্ষা করে তুষের ভেতর লুকানো অবস্থায় পাঁচটি তাজা ককটেল উদ্ধার করেন। এ সময় অপরাধমূলক কাজে ব্যবহৃত রয়েল এনফিল্ড মোটরসাইকেলটিও জব্দ করে থানায় নেওয়া হয়।

গ্রেপ্তার মোহাম্মদ সাইফুল ইসলাম কুমিল্লার মনোহরগঞ্জ থানার ১ নম্বর ঝলম গ্রামের মৃত মোহাম্মদ খলিলুর রহমানের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ ফার্স্ট লেন এলাকায় বসবাস করছিলেন। অন্যদিকে পলাতক পলাশের আনুমানিক বয়স ৪৫ বছর এবং তাঁর বাড়ি মানিকগঞ্জ জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে; তবে তাঁর বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ